বলরামপুর: অনুন্নয়নের ছবি বলরামপুরে, আট মাস আগে ভেঙে পড়া পোনবাদ গ্রামের সেতু আজও হয়নি সংস্কার, চলছে ঝুঁকির যাতায়াত
চরম অনুন্নয়ন ও বিস্ময়কর ছবি উঠে এলো,পুরুলিয়া জেলার বলরামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পোনবাদ গ্রামের নদীর সেতুতে।১৪ জুলাই ২০২৫ প্রবল বর্ষণে গুরুত্বপূর্ণ এই সেতুটি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়ে। তারপর প্রায় আট'মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই ভগ্ন সেতু মেরামত বা নতুন করে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। ভগ্ন সেতুতে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।