কেতুগ্রাম ১: কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদানের মধ্যদিয়ে শিক্ষক দিবস পালন করা হল কেতুগ্রামের কান্দরায়, উপস্থিত বিধায়ক
কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদানের মধ্যদিয়ে শনিবার শিক্ষক দিবস পালন করা হল। কেতুগ্রামের কান্দরা সদ্ভাব মন্ডপে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। সঙ্গে ছিলেন কেতুগ্রাম-১ ব্লকের বিডিও অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, কেতুগ্ৰাম পশ্চিম চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের সম্মানিত করা হয়।