Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
बिहार
India
कांग्रेस
भाजपा
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
दिल्ली
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Biharfloods
Uttarpradesh
Haryana
usr0201943
প্রদেশ নির্দেশক্রমে যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল উদয়পুরে!
Amarpur, Gomati
| Aug 27, 2026
MORE NEWS
উদয়পুরে প্রতিনিয়ত হচ্ছে যান দুর্ঘটনা! সেনিয়ে সতর্ক করা হচ্ছে বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশ!
Amarpur, Gomati | Aug 27, 2026
উদয়পুর ফুলকুমারী জাতীয় সড়ক অবরোধ করলো বাজাজ ব্যাটারি চালিত অটোচালকগন!
Amarpur, Gomati | Aug 27, 2026
ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসা শিক্ষায় যুক্ত হল এক নতুন পালক। ধলাই জেলার আমবাসার লালছড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক 'এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ'। আজ সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রস্তাবিত মেডিক্যাল কলেজের শুভ ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বন্ধন গ্রুপের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক কর্মযজ্ঞের সূচনা হয়। ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং দক্ষ চিকিৎসা কর্মী গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল বন্ধন গ্রুপের এইচ পি ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন— ধলাই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি সুস্মিতা দাস,৪৬-সুরমা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি স্বপ্না দাস পাল,৪৭-আমবাসা কেন্দ্রের বিধায়ক শ্রী চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব এবং আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান শ্রীমতি প্রতিমা মালাকার এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্যে (IAS), ধলাই জেলার জেলাশাসক শ্রী বিবেক এইচ বি (IAS), স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, চিকিৎসা শিক্ষা অধিকর্তা প্রফেসর ডা. অভিজিৎ দত্ত এবং বন্ধন গ্রুপের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ। প্রস্তাবিত এই মেডিক্যাল কলেজ শুধু ধলাই জেলাই নয়, বরং রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলির সাধারণ মানুষের জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। একই সাথে রাজ্যের বহু ছাত্রছাত্রীর জন্য চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ ও দ্বার উন্মোচিত হবে। ধলাই জেলার মতো গুরুত্বপূর্ণ প্রান্তে একটি স্বয়ংসম্পূর্ণ মেডিক্যাল কলেজ স্থাপন নিঃসন্দেহে ত্রিপুরার স্বাস্থ্য খাতের জন্য এক বিরাট মাইলফলক। এর ফলে রাজ্যের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মান আরও উন্নত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি এই দিন এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ধলাই জেলাশাসক কার্যালয়ের প্রাঙ্গণে একটি ধলাই ক্যাফেটেরিয়া নামক ক্যাফের উদ্বোধন করেন এবং পরবর্তী সময় জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়।
Amarpur, Gomati | Aug 25, 2026
সালেমার মেন্দি চৌমুনিতে বিভিন্ন দাবি সামনে রেখে সাম্প্রতিক রাস্তা অবরোধকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। অবরোধকারীদের পক্ষ থেকে রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যা তুলে ধরা হলেও স্থানীয়দের একাংশের দাবি, এর নেপথ্যে ফুটব্রিজের টেন্ডার বাতিল এবং সেতুটি কোন দিক দিয়ে নির্মাণ করা হবে, তা নিয়ে বিরোধই ছিল অন্যতম প্রধান বিষয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভরত চৌধুরী এলাকার প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করে। তাঁদের বক্তব্য, ওই দিক দিয়ে ফুটব্রিজ নির্মাণ করা হলে তুলনামূলকভাবে বেশি সংখ্যক মানুষের যাতায়াতে সুবিধা হবে। এই বৃহত্তর জনস্বার্থের বিষয়টি বিবেচনা করেই সুরমার বিধায়িকা ও বিএসি চেয়ারম্যান অবস্থান নিয়েছেন অন্যদিকে, অবরোধকারীদের পক্ষ থেকে যে স্থানে ফুটব্রিজ নির্মাণের দাবি উঠেছে, সেখানে তুলনামূলকভাবে একটি পরিবারের জমি বা বসতবাড়ি রয়েছে বলে স্থানীয়দের একাংশের দাবি। ফলে প্রশ্ন উঠছে—সেতুর অবস্থান নির্ধারণ কি সত্যিই বৃহত্তর জনস্বার্থে, নাকি নির্দিষ্ট কোনো পক্ষের সুবিধাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে? এর পাশাপাশি টেন্ডারের কাজ ও আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টি নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, সরকারি প্রকল্পের কাজ পাওয়া বা সেই কাজের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক সুবিধা অর্জনের স্বার্থ থেকেই কি ফুটব্রিজের অবস্থান নিয়ে বিরোধ তৈরি হয়েছে অবরোধের সময় বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে সরাসরি দায়ী করে যে বক্তব্য সামনে এসেছিল, তারও পাল্টা জবাব দিয়েছেন ৫০ পরিবারের একাংশ। তাঁদের দাবি, ফুটব্রিজের টেন্ডার বাতিলের জন্য বিধায়িকা নিজে কোথাও স্বাক্ষর করেছেন—এমন কোনো নথি তাঁরা দেখেননি। তাঁদের আরও বক্তব্য, জনগণের দীর্ঘমেয়াদি সুবিধা বিবেচনা করেই ৫০টি পরিবারের যাতায়াতের দিকটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই শুধুমাত্র টেন্ডার বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে সরাসরি দায়ী করা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রকৃত বিষয় আড়াল করে বিধায়িকা ও বিএসি চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তাঁদের দাবি, দু’জনই যদি বৃহত্তর জনগণের যাতায়াতের সুবিধা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের কথা বিবেচনা করে সিদ্ধান্তের পক্ষে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও প্রমাণ থাকা প্রয়োজন। এখন প্রশ্ন একটাই—মেন্দি চৌমুনির রাস্তা অবরোধ কি সত্যিই রাস্তা, জল ও বিদ্যুতের সমস্যার আন্দোলন ছিল, নাকি ফুটব্রিজের টেন্ডার ও অবস্থান নিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের বিরোধই ছিল এর নেপথ্যে? অভিযোগ সত্য হলে তা তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসা যেমন জরুরি, তেমনি অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগেরও জবাবদিহি হওয়া দরকার। কারণ সরকারি অর্থে নির্মিত ফুটব্রিজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—সর্বাধিক সংখ্যক সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য হওয়াই প্রকৃত জনস্বার্থ। আর সেই জনস্বার্থের প্রশ্নেই এখন মেন্দি চৌমনি অবরোধকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন।
Amarpur, Gomati | Aug 25, 2026
উদয়পুর দাতারাম বাজারে তিপ্রা মথা ও বিজেপি মধ্যে যেকোনো সময় ঘটতে পারে বিপত্তি! উত্তেজনা পরিবেশ নিয়ন্ত্রনে মোতায়েন সি আর পি এফ!
Amarpur, Gomati | Aug 25, 2026
এই মুহূর্তে কাঁঠালিয়া সবচেয়ে বড় খবর বড় সাইজের বারমিস পাইথন দেখার জন্য জনতার ভিড় গতকাল রাত ২.৫৮ মিনিটে কাঠালিয়া বাগাইয়াচর আবুল খায়ের বাড়ি থেকে খুব বড় সাইজের একটি বার্মিজ পাইথন(অজগর ) উদ্ধার করে animal aid alliance welfare society সিপাহী জেলার ডিসটিক এর কাঠালিয়া অবস্থিত দুই সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দুজনে মিলে সাপটিকে উদ্ধার করে । প্রায় ৯ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজন প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই দুই সাব উদ্ধারকারী নিঃস্বার্থভাবে এখন পর্যন্ত প্রায় ৩০৫ টি সাপ উদ্ধার করে মানুষের বাড়ি ঘর থেকে গভীর অরণ্যে অবমুক্ত করে দিয়ে আসে। সহায়তা করেছেন যাত্রাপুর পি এস এর ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভুমিক এবং S I সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ সহ উনাদের নিজস্ব গাড়ি করে এই দুই সাপ উদ্ধারকারী এবং সাপ টিকে সহ তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে অবমুক্ত করে দিয়ে আসে। এই সাপটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উৎসব জনতা উপস্থিতি লক্ষ্য করা যায় সবার মুখে একটাই গুঞ্জন এমন জনবহুল এলাকায় এমন বড় সাইজের বার্মিজ পাইথন সাপ কোথা থেকে এলো তা নিয়ে চাঞ্চলের সৃষ্টি হয়। এবং এলাকার মানুষ দুই উদ্ধারকারীকে সাধুবাদ জানাই। সকালে সাপটিকে বাজারে আনার পর অনেক মানুষ পুরুষ থেকে মহিলা ভিড় জমাট করেন সাপটিকে দেখার জন্য।
Amarpur, Gomati | Aug 25, 2026
শিক্ষক সংকটে আয়া দিয়ে চলছে স্কুল, মাত্র তিন শিক্ষকেই সামলাতে হচ্ছে পড়াশোনা প্রাতঃবিভাগ,। শিক্ষক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে মেলাঘর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাতঃবিভাগ এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে মেলাঘর নেতাজির চৌমুহনী মেলাঘর টু আগরতলা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট চলছে। বর্তমানে প্রাতঃবিভাগে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। এত কম সংখ্যক শিক্ষক দিয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর পড়াশোনা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অভিযোগ, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের বিভিন্ন কাজেও আয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের। তাঁদের দাবি, সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। অভিভাবকদের আরও অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই ছাত্রছাত্রী ও অভিভাবকদের রাস্তায় নামতে হয়েছে।অবরোধের জেরে মেলাঘর নেতাজির চৌমুহনী এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।“অবরোধের ফলে মেলাঘর নেতাজির চৌমুহনী এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ।পরে আলোচনার পর পুলিশের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
Amarpur, Gomati | Aug 25, 2026
শালগড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ২৪ ঘণ্টার মধ্যেই ভুল সংশোধন করে নিল লিলু মিয়া!
Amarpur, Gomati | Aug 22, 2026