পুরুলিয়া ১: টামনা থানা প্রাঙ্গণে দুর্গাপূজা কমিটির হাতে সরকারি অনুদানের চেক হস্তান্তর
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকারি অনুদানপ্রাপ্ত পূজা কমিটিগুলির হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হলো। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার টামনা থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো, পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি, টামনা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দ, স্থানীয় মণ্ডল-২ এর সভাপতিগণ এবং এ