মানবাজার ১: *মহাসমাবেশের পরেই পরিবেশ রক্ষায় উদ্যোগী ভারত জাকাত মাঝি পারগানা মহল, মানবাজারে চলল সাফাই অভিযান
*মহাসমাবেশের পরেই পরিবেশ রক্ষায় উদ্যোগী ভারত জাকাত মাঝি পারগানা মহল, মানবাজারে চলল সাফাই অভিযান। ভারত জাকাত মাঝি পারগানা মহলের আহ্বানে ২২টি আদিবাসী গণসংগঠনের ডাকে আয়োজিত মহাসমাবেশ সদ্য শেষ হয়েছে। এই মহাসমাবেশে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন। জনসমাগম শেষ হওয়ার পর অনুষ্ঠানস্থল এবং তার চারপাশ প্লাস্টিক, থার্মোকল, জলের বোতল ও নানা বর্জ্য পদার্থে ছয়লাপ হয়ে যায়।