রঘুনাথপুর ২: ড্রাম সিডারের মাধ্যমে ধান চাষের প্রদর্শনী রঘুনাথপুর ২ব্লকের কুলশড়া ও কাশীবেড়িয়া গ্রামে,উপস্থিত ADO
পুরুলিয়ায় বৃষ্টি কম।তাই কম জলে ধান চাষ করতে এক অন্যতম পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট ড্রাম সিডারের মাধ্যমে ধান চাষ। আর তারি প্রদর্শনী করতে বুধবার রঘুনাথপুর ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা জানোকি সেন তার অফিসের কর্মীদের নিয়ে পৌঁছে যান কাশীবেড়িয়া গ্রামে।এর আগেও শুক্রবার ব্লকের কুলশোড়া গ্রামেও এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই পদ্ধতিতে ধান চাষের প্রদর্শনী দেখাতে ADO জানোকি সেন তিনি নিজে একজন মহিলা হয়েও চাষের ধানের কাদা জমিতে নেমে হাতেকলমে চাষিদের প্রদর্শনী দেখান।