পাড়া: রাম নবমী উপলক্ষে পাড়া বস্তি থেকে থানা গোড়া পর্যন্ত লাঠিখেলা সহকারে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন
Para, Purulia | Mar 27, 2026 পাড়া থানার অন্তর্গত পাড়া বস্তি সার্বজনীন শিব মন্দির থেকে বজরঙ্গবলীর পূজা করে রাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শুক্রবার দুপুর বারোটা নাগাদ। এদিন প্রচুর মানুষের সমাগম হয় এই শোভাযাত্রায়, লাঠিখেলা সহকারে বাজনার সাথে পাড়া থানা গোড়া পর্যন্ত শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রা দেখতে স্থানীয় এলাকার বহু মানুষ ভিড় জমায়।