রায়গঞ্জ: শীতের শুরুতেই সবজির দাম ঊর্ধ্বমুখী,চিন্তায় মধ্যবিত্ত,অন্যদিকে রায়গঞ্জ স্টেশন বাজারে অভিনেতা সঞ্জীব সরকারকে
শীতের শুরুতেই রায়গঞ্জ স্টেশন বাজারে সবজির দাম হুহু করে বেড়েছে, চাপে মধ্যবিত্তরা। বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কম—এটাই বিক্রেতাদের দাবি। বেগুন ৮০, ফুলকপি ৫০, বাঁধাকপি ৩০ এবং মটরশুঁটি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দামের জন্য পছন্দের শীতের সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এদিন বাজারে হঠাৎ দেখা গেল অভিনেতা সঞ্জীব সরকারকে, তিনি জানান রায়গঞ্জে কাজের জন্য এসেছেন পাশাপাশি বিখ্যাত বেগুন কিনতেই স্থানীয় বাজার ঘুরছে কিন্তু সবজির দাম বেশ বেশি