আম্বেদকরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ফলক বিতর্ক কাশিপুরে। স্থানীয় বিধায়ককে বাদ দিয়ে বেলথরিয়া পরিবারের নাম বসানোর অভিযোগ। বিডিওকে তুলোধোনা বিজেপি নেতৃত্বের। বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরী বলেন, ড: বি.আর আম্বেদকরের মূর্তির ফলকে প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া ও তাঁর পুত্র সৌমেন বেলথরিয়ার নাম রয়েছে। অথচ স্থানীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদাকে অনুষ্ঠানে ডাকাই হয়নি। সংবিধান প্রণেতার মূর্তি স্থাপনকে কেন্দ্র করে চুড়ান্ত অসাংবিধানিক কাজ করেছেন বিডিও, অভিযোগ বিজেপি নেতা