সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ পাওয়ার পরই আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় হাজির রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মেদিনীপুর খড়গপুর সহ বিভিন্ন বিধানসভায় তৃণমূলের এসআইআর ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী। খতিয়ে দেখছেন কর্মীদের কাজ। মেদিনীপুর সাংগঠনিক জেলার খড়গপুর ২২৮ বিধানসভায় ক্যাম্পে এসে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী