🔴 #বাংলার_উমা ( বিশেষ প্রতিবেদন )
একসময় এ বাড়ির ঠাকুরদালান গমগম করত , ভিড় হত মানুষের । ঝাড়লন্ঠনের আলোর রোশনাই , দেদার খাওয়া দাওয়া মেলার আয়োজন দেবী আগমনে । এখন সে রাজাও নেই রাজত্ব ও নেই । ইঁট কাঠ চুনসুড়কির দেওয়াল স্মৃতি বহণ করছে অতীত ঐতিহ্যের । তবুও আজ ও নিয়ম মেনে দেবীবরণ হয় ঠাকুরদালানে , বাজে মঙ্গল শঙ্খ । ভাঙাচোরা রাজবাড়ির অন্দরমহলে আসেন " দেবী পটেশ্বরী " যা শহর বর্ধমানের নস্টালজিয়া ।
_ পল্লব দাসের সাথে নীলাদ্রি সরকার । বর্ধমান টিভি