শিলচর: মাতা সংঘের উদ্যোগে পালংঘাটে শ্যামা প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত,উপস্থিত সাংসদ
মাতা সংঘ ক্লাবের উদ্যোগে ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত পালংঘাটে।রবিবার বিকাল ৪ টায় জানা গেছে,ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক পদযাত্রা পালংঘাটের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য।