দুর্গাপুরে কল্পতরু মেলাকে ঘিরে ফের জটিলতা তৈরি হয়েছে। টানা টানাপোড়েনের পর শুক্রবার পুলিশি পাহারায় স্টল বুকিং শুরু হলেও, শনিবার বুকিং স্টলের আশপাশে বহিরাগতদের ভিড় জমায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে বুকিং স্টল ছেড়ে চলে যান বর্তমান মেলা কমিটির সদস্যরা।পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও অচেনা লোকজনের উপস্থিতিতে স্টল বুকিংয়ের নগদ অর্থ সুরক্ষিত নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন কল্পতরু মেলা কমিটির সম্পাদক সুবীর রায়।