মানবাজার ২: আঁকরো গ্রামে বাইক ও প্রাইভেট বাসের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী
বাইক ও প্রাইভেট বাসের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী।শুক্রবার আনুমানিক বেলা ১২ নাগাদ ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত ছোটো মামড়ো গ্রামের সামনে। জখম ব্যক্তির নাম সাধন সিং সর্দার। তাঁর বাড়ি কাশীপুর থানা এলাকায়। জানা গিয়েছে, বান্দোয়ান থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে একটি প্রাইভেট বাসের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। খবর পেয়ে বোরো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।