মানবাজার ২: মানবাজার -২ ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে "শিক্ষক সম্মেলন" অনুষ্ঠিত হলো
মানবাজার -২ ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে "শিক্ষক সম্মেলন" অনুষ্ঠিত হলো।শনিবার বোরো থানার শুশুনিয়া কালচারাল মিটিং হলে এই সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সোরেন,জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন,সংগঠনের জেলা সভাপতি বিপদতারণ মাহাতো সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।