বীরভূমে ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ ২ রা ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ পাড়ুই থানার অন্তর্গত আমলাডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমাগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে সিআইডির বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ওই চারটি বোমা নিষ্ক্রিয় করে