নিতুড়িয়া: নিতুড়িয়ার সরবড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হল সরবড়ি শিব মন্দির প্রাঙ্গনে
জন্মাষ্টমীর শুভ ক্ষণে আজ শুক্রবার পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হল সরবড়ি শিব মন্দির প্রাঙ্গনে ।অন্যান্য বছর এই পুজোর খুঁটিপুজো একটু আগে হলেও এবছর অতিবৃষ্টিপাতের কারণে এই খুঁটিপুজো একটু পিছিয়ে আজ জন্মাষ্টমীর শুভ তিথিতে খুঁটিপুজোর আয়োজন করা হয় এমনটাই জানালেন ঐ পূজা কমিটির পক্ষ থেকে রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি।তিনি আরো জানান এই পুজো এবছর 23তম বর্ষে পদাপর্ণ করতে চলেছে।