নিতুড়িয়া: নিতুড়িয়ার প্রাইভেট ITI কলেজে নবীন বরণ অনুষ্ঠান,উপস্থিত বিধায়িকা মামণি বাউরি
অন্যান্য বছরের মত এবছরেও পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের কুটিবাড়ী এলাকার নোয়াদাতে অবস্থিত কেরিয়ার বিল্ডিং প্রাইভেট আইটিআই কলেজে প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমাবর্তন ও নবীন ছাত্র ছাত্রীদের নবীন বরণ ও গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে। উপস্থিত হয়েছিলেন এলাকার বাসিন্দা তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি,কলেজের সহ সভাপতি কাজল দে,অধ্যক্ষ গৌতম দত্ত সহ বহু বিশিষ্টজনেরা।