জয়পুর: জয়পুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে 'নগর সম্মেলন'
পুরুলিয়ার জয়পুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে 'নগর সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই সম্মেলনে জয়পুর নগর ইউনিট ও বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিট গঠিত হয় এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য ও জেলা স্তরের বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত থেকে ছাত্রসমাজকে দেশগঠন ও জাতীয়তাবাদী ভাবধারায় এগিয়ে চলার আহ্বান জানান।