বোলপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মুদিখানার আড়ত ও গোডাউনে অভিযান চালানো হয়। বাজারে কোনওভাবে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে কি না কিংবা অতিরিক্ত মজুতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে