ইটাহার: ইটাহারের চাঁকলা গ্রামে বিতর্কিত ৮৫ শতক জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা, গ্রেপ্তার ৩ জন
আগ্নেয়াস্ত্র নিয়ে বিতর্কিত ৮৫ শতক জমিতে গাছ লাগিয়ে দখল করার চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ।বুধবার এই ঘটনায় চাঞ্চল্য উত্তেজনা ছড়ায় ইটাহারের চাঁকলা গ্রামে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক পক্ষের ৩ জন। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত অভিজিৎ মণ্ডল, মনোরঞ্জন ঘোষ ও অমর পালের বাড়ি ইটাহার ও রায়গঞ্জ থানা এলাকায়।