বোলপুরে সিপিআইএমের মার্কসীয় প্রগতিশীল বুক স্টল সরানোকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তে/জনা। আদালতের নির্দেশের যুক্তি দেখিয়ে বোলপুর থানার পুলিশ স্টলটি সরিয়ে নিতে বললে বাম নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় দীর্ঘ বচসা। পুলিশের দাবি, এই স্টল তৈরির জন্য কোনো বৈধ অনুমতি ছিল না। শেষমেশ স্টল সরিয়ে নিতে বাধ্য হয় সিপিআইএম।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। বীরভূম জেলা সিপিআইএম সম্পাদক গৌতম ঘোষের সরাসরি অভিযোগ, পুলিশ বিজেপি ও আরএসএসের হয়ে বামপন্থীদের রুখতে কাজ করছে। তবে বুক স্টল সরিয়ে দিলেও তাঁদের প্রচার থামবে না জানিয়ে তিনি বলেন, এবার বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করা হবে এবং বামপন্থার ইতিহাস পৌঁছে দেওয়া হবে মানুষের দুয়ারে। পাশাপাশি এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা আইনি পথে আদালতের দ্বারস্থ হচ্ছেন বলেও জানান।
#Bolpur #CPIM #Birbhum #BengalPolitics #WestBengalNews