মাদারিহাট বীরপাড়া ব্লকে মেরিকো টি কোম্পানির বীরপাড়া, ধুমচিপাড়া, গ্যারগান্ডা, ধুমচিপাড়া, হান্টাপাড়া, ও বান্দাপানি চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বকেয়া। ওই চা বাগানগুলিতে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কয়েকদিন আগে ধুমচিপাড়া চা বাগানে ৬ টি চা বাগানের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাতেও লাভ হয়নি। বৃহস্পতিবার বীরপাড়ায় ফের বৈঠক করেন ওই চা বাগানগুলির শ্রমিকরা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার থেকে বীরপাড়া চৌপথিতে ছয় চা বাগানের শ্রম