পাড়া: নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ে পাড়া বিধানসভার পাহাড়ি গোড়ায় বিজয় উল্লাস, আবির মেখে মিষ্টিমুখ নেতা-কর্মীদের
Para, Purulia | Oct 9, 2026 নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের খুশিতে বিজয় উল্লাসে মাতলেন বিজেপি নেতা-কর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার অন্তর্গত পাহাড়ি গোড়া মোড়ে বিজেপির কার্যালয়ে পাড়া মণ্ডল ৩-এর উদ্যোগে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। এই উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা মিছিল করেন এবং একে অপরকে আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন। দলীয় কর্মীদের মধ্যে এদিন উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠা