নিতুড়িয়া: নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,৩৫লিটার অবৈধ মদ ও ৪৩০
লিটার তরল সহ মদ তৈরির বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়। বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালায় নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর।বুধবারের পর ফের বৃহস্পতিবার নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারি,পুরানো শালতোড়,বাগারডি,ঝনকা গ্রামে গ্রামে অভিযান চালায়।দুদিনে মোট 35লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ 430লিটার তরল বাজেয়াপ্ত করে।