পুরুলিয়া ১: উচালি গ্রামে উৎসবের মেজাজ: অনুষ্ঠিত হলো বাৎসরিক মাছ ধরা প্রতিযোগিতা
উৎসবমুখর পরিবেশে মাছ ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো টামনা থানার অন্তর্গত উচালি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, প্রতি বছরের ন্যায় এ বছরও গ্রামবাসীর উদ্যোগে এই জনপ্রিয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুরুলিয়া জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মৎস্যশিকারি ও ছিপপ্রেমী এই প্রতিযোগিতায় অংশ নেন। সকাল থেকেই জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উচালি গ্রামের জলাশয় প্রাঙ্গণে জমানো ভিড় লক্ষ্য করা যায়। প্রতিযোগী থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী