শিলচর সিঙ্গারী নেহেরু হাই স্কুলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
স্কুটি চালক সহ নেহেরু স্কুলের শিক্ষিকা*
শিলচর সিঙ্গারী নেহেরু হাই স্কুলের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা! স্কুটির ধাক্কায় গুরুতর আহত নেহেরু হাই স্কুলের শিক্ষিকা সহ স্কুটি চালক
ঘটনাটি ঘটেছে সিঙ্গারী নেহেরু হাই স্কুলের সামনে। স্কুল ছুটির পর শিক্ষিকা নন্দিতা রাস্তা ক্রস করে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ইলেকট্রিক অটোকে জিজ্ঞাসা করছিলেন
ঠিক তখনই পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি স্কুটি সজোরে ধাক্কা মারে
ধাক্কা মারার সঙ্গে সঙ্গে শিক্ষিকা ছিটকে পড়ে যান রাস্তায়।
এরপর স্কুটিটি গিয়ে ধাক্কা মারে অটোর পেছনে। অটোর পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে গুরুতর ভাবে আহত হয় স্কুটি চালক।
স্থানীয়রা জানান স্কুটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন শিক্ষিকা। এদিকে স্কুটি চালকের , অবস্থা আশঙ্কাজনক।
এই অবস্থা দেখে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে মেডিকেলে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুটি কে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। স্থানীয় জনগণ ও যুব সমাজের দাবি রাখেন প্রশাসনের কাছে স্কুলের সামনে অবিলম্বে স্পিড ব্রেকার বসাতে হবে এবং ট্রাফিক ব্যবস্থা করতে হবে।
এদিকে জিপির এক সদস্য জানান, স্কুল থাকার কারণে এখানে সবসময় ছাত্র-ছাত্রীদের ভিড় থাকে, কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
Sonamura, Sepahijala | Oct 2, 2026