ক্যানিং ১: সাতমুখীতে স্ত্রীকে মারধর ও ভরণপোষণ না দেওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ক্যানিং থানায়
স্ত্রীকে মারধর ও ভরণ পোষণ না দেওয়ায় স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক গৃহবধূ। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানান কাশ্মিরা লস্কর নামে ঐ গৃহবধূ। স্বামী লতিফ লস্কর সহ শ্বশুর, শাশুড়ি ও ননদদের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানান তিনি। ক্যানিং সাতমুখী গ্রামের বাসিন্দা কাশ্মিরা। তার অভিযোগ প্রায় প্রতিদিন স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা তার উপর অত্যাচার করে। ঠিকমত খেতেও দেয় না বলে অভিযোগ।