উৎসবের রাতে বোলপুরের নেতাজি বাজারে বিধ্বংসী আ*গুন! পুড়ে ছাই ৬টি দোকান, ভস্মীভূত নগদ আড়াই লক্ষ টাকা
কালীপুজোর রাতে ভয়াবহ অ*গ্নিকাণ্ডের সাক্ষী থাকল বীরভূমের বোলপুর। বোলপুরের নেতাজি বাজারে হঠাৎই বিধ্বংসী আ*গুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আ*গুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান। ঘটনায় বাজারের মোট ছ’টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর দমকল বাহিনীর ৪টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আ*গুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয় বোলপুর থানার পুলিশও।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর দাবি, তাঁর দোকানে রাখা নগদ প্রায় আড়াই লক্ষ টাকাও আগুনে সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। শর্ট সার্কিট নাকি আতসবাজির স্ফুলিঙ্গ—ঠিক কী কারণে এই অ*গ্নিকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের মরশুমে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।
📌 বিস্তারিত খবরের জন্য পেজটি লাইক ও ফলো করে সঙ্গে থাকুন।
#Bolpur #Birbhum #NetajiMarket #BreakingNews #FireAccident #BengalNews #LocalNews #NewsNowBangla