কালচিনি: দলিসিংপাড়ায় পালিত হল মহরম, দলিসিংপাড়া জয়গাঁ গামী প্রধান সড়কে বের করা হল বিশাল র্যালি
কালচিনি ব্লকের দলিসিংপাড়ায় পালিত হল মহরম। রবিবার বিকেল পাঁচটা নাগাদ মহরম উপলক্ষে দলিসিংপাড়া জয়গাঁ গামী প্রধান সড়কে বের করা হয় বিশাল র্যালিও,যা একাধিক এলাকা পরিক্রমা করে।পাশাপাশি, চলে লাঠি খেলাও,যা দেখতে ভিড় জমান সাধারণ মানুষও। এদিনের এই র্যালিতে কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এদিনের র্যালিকে কেন্দ্র করে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে এলাকায়।