হুড়া: হুড়ায় বুলডোজার চালাল তৃণমূল, ভাঙা হল নিজেদের ৪ বছরের পুরনো পার্টি অফিস
Hura, Purulia | Jun 5, 2026 হুড়ায় বন দপ্তরের জমিতে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভাঙল তৃণমূলই। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের গুড়দা মৌজার ১০৯৯ প্লটে বন দপ্তরের জমিতে বছর চারেক আগে গড়ে ওঠা জবড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটি শুক্রবার ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি বিরোধী থাকাকালীন এই অবৈধ নির্মাণ নিয়ে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর প্রশাসন অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নেয়। বন দপ্তরের পক্ষ থেকে অঞ্চল সভাপতি দেবেন