পাড়া: পাড়া থানার গুড়গুড়িয়া গ্রামে এক ব্যক্তির খড়ের গাদায় ভয়াবহ আগুন লেগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
Para, Purulia | Feb 10, 2026 পাড়া থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড়গুড়িয়া গ্রামে এক ব্যক্তির খড়ের গাদায় ভয়াবহ আগুন লেগে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলো। মঙ্গলবার বিকেল প্রায় চারটে নাগাদ ওই ব্যক্তি যার নাম শিশির মাহাতো তার খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর দেওয়া হয় পাড়া থানার পুলিশকে ও রঘুনাথপুর দমকলে।