ছেলে এবং বৌমার হাতে আক্রান্ত মা। মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার নয়াঘর কলোনি বাগানপাড়া এলাকায়। আক্রান্ত মহিলার নাম ফুলকুমারী মল্লিক। অভিযোগ গত তিন তারিখ সামান্য পারিবারিক গন্ডগোল থেকে তার ছেলে বিক্রম মল্লিক তার বৌমা উত্তরা মল্লিক মিলে তাকে মারধর করে। এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরতেই ফুলকুমারী মল্লিককে গতকাল রাত্রে আবারো মারধর করে।