ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসা পুতুলনাচ নতুন করে জীবন্ত হল আউশগ্রামে। বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ সেখানে এক মঞ্চে দেখা গেল ভারতের আদিবাসী পুতুলনাচ চদর-বদর এবং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ওয়ায়াং কুলিতের দুর্লভ মেলবন্ধন। হাজার কিলোমিটার দূরের ইন্দোনেশিয়া থেকে এসে শিল্পীরা তাঁদের প্রাচীন ঐতিহ্য তুলে ধরলেন। শিল্পী টনি হারশোনোর কথায়, “দুই দেশের সাংস্কৃতিক বন্ধনই সবচেয়ে বড় প্রাপ্তি।”