শহিদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
পুলিশ স্মরণ দিবস উপলক্ষে শহিদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্তব্যরত অবস্থায় দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন অসম পুলিশের ডি জি পি শ্রী হরদ্বীপ সিং-সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও কর্মীরা। শহিদদের সাহস, বীরত্ব ও কর্তব্যনিষ্ঠার কথা স্মরণ করে তাঁদের আত্মত্যাগকে চিরস্মরণীয় বলে উল্লেখ করা হয়।
Silchar, Cachar | Oct 21, 2026