নিতুড়িয়া: নিতুড়িয়ার সরবড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে সচেতনতামূলক শিবির পুরুলিয়া জেলা আবগারি দফতরের
পোস্ত ও গাঁজা বিষের চাষ,সমাজে আনে সর্বনাশ।তাই অবৈধ ভাবে গাঁজা গাছ পোস্ত চাষ বন্ধ করা সহ মাদকদ্রব্য ব্যবহার নিয়ে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের সরবড়ি গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে আয়োজিত হয় একটি সচেতনতামূলক শিবির। শিবিরে সরবড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য সহ আবগারি দফতরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন।