পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আফগারি দপ্তর।শনিবার রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানার কুলিরডি,কেশ্যা,কুড়মাশোল,ডাকাকেন্দু এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১৪ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।