বলরামপুর: পুরুলিয়া সফরে সৈনিক স্কুলে থামল মুখ্যমন্ত্রীর কনভয়, ক্যাডেট ও কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা
জেলা সফরের শেষে হ্যালিপ্যাডে যাওয়ার সময় সৈনিক স্কুল পুরুলিয়াতেথামলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কনভয় । সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং বিদ্যালয়ের মাঠেই ট্রেনি ক্যাডেটদের সাথে কথা বলেন।মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শন ও সমর্থনের বার্তার জন্য গ্রুপ ক্যাপ্টেন রজনীশ কুমারসহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও ক্যাডেটরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর এই আগমনে ক্যাম্পাসের সবার মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে।