ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে দশদা ব্লকে সর্বদলীয় বৈঠক, বিকেল ৪টার পর প্রচারে নিষেধাজ্ঞা !!
আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে শনিবার দশদা আর ডি ব্লকের কনফারেন্স হলে বিডিও তথা রিটার্নিং অফিসার অমপুইয়া ডালংয়ের পৌরহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০টি ভিলেজের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও প্রার্থীরা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে ২৮ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে নির্বাচনী বিধি ও নিয়ম-কানুন সম্পর্কে প্রার্থীদের অবহিত করা হয়। পাশাপাশি শনিবার বিকেল ৪টার পর সমস্ত নির্বাচনী প্রচার বন্ধ এবং পোস্টার, ফ্ল্যাগসহ প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura