রঘুনাথপুর ১: মোটর বাইকের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
রাস্তা পারাপার করার সময় মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়ের। জানা যায় মৃত ঐ ব্যক্তির নাম স্বপন মাজী।তার বাড়ি পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত জবড়রা গ্রামে। বৃহস্পতিবার রাত্রে স্বপন বাবু পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে ঝাপড়া মোড়ের অদূরে যখন রাস্তা পারাপার করছিলেন তখন একটি মোটর বাইক এসে তাকে ধাক্কা মারলে সে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ছিটকে পড়ে ।পুলিশ তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলেন।