বাঘমুণ্ডী: কুঁয়ো থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য বাঘমুণ্ডিতে
কুঁয়ো থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য বাঘমুণ্ডিতে কুঁয়ো থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার বিদ্রি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম মন্দাকিনী লোহার, বয়স আনুমানিক (৪৫)। তিনি বিদ্রি গ্রামেরই বাসিন্দা, স্বামীর নাম বিভীষণ লোহার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন ওই মহি