কোচবিহার ১: বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কোচবিহার জেলা আদালত
বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কোচবিহার জেলা আদালত।উল্লেখ্য সম্প্রতি নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় নাম জড়িয়েছে কোচবিহার 2 নং ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সজল সরকারের। বর্তমানে তিনি দমদম সেন্ট্রাল জেলে ছিলেন। বুধবার বিধান নগর থানার পুলিশ তাকে কোচবিহারে নিয়ে এসে কোচবিহার জেলা আদালতে পেশ করে একটি পুরনো মামলায়। জানা গেছে ২০২৪সালের একটি বিজ্ঞাপন কোম্পানির পড়া মামলায় আজ তাকে আদালতে পেশ করা হয়েছিল।