পুঞ্চা: ভক্তি, শ্রদ্ধা ও প্রথাগত ঐতিহ্যের মধ্য দিয়ে সূচনা হলো পুঞ্চার সুপরিচিত মা চরণ পাহাড়ী কালীপুজোর,উপস্থিত MP,MLA
ভক্তি, শ্রদ্ধা ও প্রথাগত ঐতিহ্যের মধ্য দিয়ে সূচনা হলো পুঞ্চার সুপরিচিত মা চরণ পাহাড়ী কালীপুজোর। রবিবার সন্ধ্যায় কালীপুজোর পুণ্য অমাবস্যা তিথিতে মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করা হয়। রবিবার ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ মা চরণ পাহাড়ী কালীমন্দিরে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর শুভ সূচনা করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।