LIVE - মেঘের কোলে পাখির ডানা, রংবেরঙের পাখির আনাগোনা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে দুর্গাপুজোর মণ্ডপ। ‘মেঘের কোলে পাখির দেশ’ থিমে দর্শনার্থীদের মন জয় করছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা সার্বজনীন দুর্গোৎসব। ৮৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে নবমীর সন্ধ্যায় দর্শনার্থীদের ঢল নামল। উৎসবের আনন্দে মেতে উঠলেন এলাকার মানুষজন।