বাঘমুণ্ডী: বিশ্বকর্মা পুজোয় বিষাদের সুর: বাঘমুন্ডির কালিমাটি গ্ৰামে পুকুর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার
বিশ্বকর্মা পুজোয় বিষাদের সুর: বাঘমুন্ডির কালিমাটি গ্ৰামে পুকুর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার উৎসবের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বিশ্বকর্মা পুজোর আবহেই জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কালিমাটি গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম ভারতী দাস, বয়স আনুমানিক (৭৫)। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বাড়ির পাশের একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যান তিনি। দী