বক্সার জঙ্গল থেকে অবাধে চলছে গাছ কাটা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের রাভা বস্তি এলাকায় প্রচুর পরিমাণে গাছ কেটে নদীর পাড়ে জমা করে রেখেছেন কাঠ মাফিয়ারা। ধ্বংস হয়ে যাচ্ছে বক্সার জঙ্গল উদাসীন বনদপ্তরের কর্মকর্তারা। গাছ কাটা নিয়ে সরব হয়েছেন আলিপুরদুয়ার নেচার ক্লাবের সহ-সম্পাদক অরিজিৎ মালাকার। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর কথা বলেন তিনি।