'পুলিশ' লেখা গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী! চালকের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ বোলপুরে
'পুলিশ' লেখা চারচাকা গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুরে। আহত ব্যক্তির নাম আজিজুল খন্দকার ওরফে রিন্টু। তিনি বোলপুর থানার বাহিরী গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ৩টে নাগাদ বোলপুর থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন আজিজুল। সেই সময় রাস্তায় 'পুলিশ' লেখা একটি চারচাকা গাড়ি (নম্বর: WB 50 P 0171) তাঁর মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আজিজুলের দুই হাত ও পায়ে গুরুতর চোট লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিয়ানের ড্রিমল্যান্ড নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
#BolpurNews
#BirbhumUpdate
#RoadAccident
#PoliceVehicleAccident
#WestBengalNews
#JusticeForAjizul
#CrimeUpdate
#BengalHeadlines