মুরারই ২: আমডোল অঞ্চলে লম্বাপাড়া কারবালা ময়দানে মহরম উদযাপন করা হল
আজ ৬ জুলাই রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। মুরারই ২ নম্বর ব্লকের লম্বাপাড়া কারবালা ময়দানে এদিন রবিবার সন্ধ্যা দিক থেকে মহরম শুরু হয়ে রাত্রি দিক পর্যন্ত মহরম উদযাপন করা হয়।এদিন লম্বাপাড়া সহ আশপাশ গ্রামের মহরমের শোভাযাত্রা লম্বাপাড়া কারবালা ময়দানে এক সঙ্গে মিলিত হয়। মহরমের শোভাযাত্রা দেখার জন্য লম্বাপাড়া কারবালা ময়দানে লম্বাপাড়া আমডোল ভীমপুর সহ আশপাশে গ্রামের মানুষ জনেদের ভিড় দেখা যায়।