পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা
জানাযায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের নাড়াজোল বাজারের মোটরসাইকেল শোরুম এর সন্নিকটে -নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝায় লরি রাস্তার ধারে থাকা দোকানে ধাক্কা মারে, সূত্র মারফত জানা যায় ওই বাজারে চারটি দোকানে বিরাট ক্ষয়ক্ষতি হয়, এবং পাশে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে স্থানীয় মানুষ। দোকান ঘর গুলি ভেঙে দেওয়াই বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কায় দোকান মালিকেরা।
ঘটনার তদন্তে দাসপুর থানার পুলিশ।
#pashimmedinipur