বরাবাজার: ইউরিয়া সারের আকাল, বরাবাজারে চাষিদের ক্ষোভ
ইউরিয়া সারকে কেন্দ্র করে চরম ক্ষোভ ছড়াল পুরুলিয়ার বরাবাজারে। রবিবার ভোর থেকেই বরাবাজার জলট্যাঙ্কি মোড় সংলগ্ন বেরাদা রোডের দুটি সার দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান চাষিরা। অভিযোগ, দোকানে মজুত ছিল মাত্র একশো বস্তা সার, অথচ লাইনে ছিলেন দুশোরও বেশি চাষি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় দোকান বন্ধ করে দেন বিক্রেতা। এরপর ক্ষুব্ধ চাষিরা বরাবাজার থানায় গিয়ে প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।